ট্রাম্প বলেন, ‘তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ‘‘ইরানের পক্ষে যুদ্ধে নামার জন্য একজন প্রধান প্রার্থী ছিলেন। সম্ভবত তিনি ইরানের পক্ষ নিতেন, কারণ তিনি ইসরাইলকে খুব একটা পছন্দ করেন না।’’
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, তিনি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করে এরদোয়ানকে এই সংঘাত থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছিলেন এবং তুর্কি প্রেসিডেন্ট সেই অনুরোধ রক্ষা করেছেন।
আঙ্কারার পক্ষ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান এবং তুরস্কের নিজস্ব যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন সরবরাহের অনুরোধের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প ইতিবাচক ইঙ্গিত দেন। তিনি বলেন, তুরস্ক সন্তুষ্ট হয় এমন কিছু তিনি ‘সম্ভবত করবেন’। এছাড়া এরদোয়ানের প্রতি ‘সম্মান’ প্রদর্শন করতে তিনি আঙ্কারায় অনুষ্ঠেয় আসন্ন ন্যাটো সম্মেলনে যোগ দেয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন।





