
মধ্যপ্রাচ্যে শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বান এরদোয়ানের
মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানই মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ প্রতিশ্রুতি’ অটুট: মার্ক রুটে
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে আজ (বুধবার, ৭ জুলাই) বলেছেন, ন্যাটো জোটের প্রতি যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ প্রতিশ্রুতি’ অটুট রয়েছে। তবে ইউরোপীয় মিত্র ও কানাডাকে ওয়াশিংটনের সমান পরিমাণে প্রতিরক্ষা ব্যয় করতে হবে বলেও প্রত্যাশা রয়েছে। তুরকিয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা আঞ্চলিক সমর্থন ছাড়া সম্ভব নয়: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, আঞ্চলিক সমর্থন ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা সফল হতে পারে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিকে ইসরাইলকে ‘বিস্ফোরিত’ করার সুযোগ দেয়া যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প
ইরান ও ইসরাইলের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধে তুরস্ক তেহরানের পক্ষে যোগ দিতে প্রস্তুত ছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মিডল ইস্ট মিরর এ তথ্য উঠে এসেছে।

প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ‘ইিলদিরিমহান’ উন্মোচন করলো তুরস্ক
তুরস্ক তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) প্রোটোটাইপ বা প্রাথমিক রূপ উন্মোচন করেছে। প্রতিরক্ষা খাতে পরনির্ভরশীলতা কমিয়ে নিজেদের এক শক্তিশালী অবস্থানে নিতেই এই পদক্ষেপ নিয়েছে আঙ্কারা। গত মঙ্গলবার ইস্তাম্বুল এক্সপো সেন্টারে ‘সাহা ২০২৬’ প্রতিরক্ষা প্রদর্শনীতে ‘ইিলদিরিমহান’ নামের এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শিত হয়। তুর্কি ভাষায় এর অর্থ ‘বিদ্যুৎ’। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।