মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির রাজধানী কারাকাস থেকে প্রায় ১০০ মাইল পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় শক্তিশালী কম্পনটি অনুভূত হয়। ইউএসজিএস সতর্ক করে বলেছে, চূড়ান্ত প্রাণহানি কয়েক হাজারে পৌঁছাতে পারে, এমনকি তা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ারও বড় সম্ভাবনা রয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর উপকূলীয় রাজ্য লা গুয়াইরা। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ এই এলাকাটিকে ‘বিপর্যয় এলাকা’ (ডিজাস্টার জোন) হিসেবে ঘোষণা করেছেন। বৃহস্পতিবার ভোরে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ভিটিভি-তে দেখানো ফুটেজে দেখা যায়, লা গুয়াইরা রাজ্যে ধুলোবালিতে মাখামাখি অবস্থায় তিন শিশুকে জীবিত উদ্ধার করে আনছেন কর্মীরা। রদ্রিগেজ এক টেলিভিশন ভাষণে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এটি একটি প্রকৃত ট্র্যাজেডি। আমরা প্রতিটি জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
ভেনেজুয়েলার এক শতাব্দীরও বেশি সময়ের ইতিহাসে অন্যতম শক্তিশালী এই ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে এবং প্রধান বিমানবন্দরগুলো বন্ধ করে দেয়া হয়েছে। রাজধানী কারাকাসের আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় অবস্থান নিয়েছেন। এই মানবিক সংকটে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র তার এই নতুন ও মহান বন্ধুদের জন্য সব ধরনের সাহায্য নিয়ে দ্রুত পৌঁছানোর নির্দেশ দিয়েছে। আমরা ভেনেজুয়েলার পাশে আছি।’


 weapon at Eglin Air Force Base, Florida-320x167.webp)


