কলকাতায় নির্মাণাধীন ওয়্যারহাউজের ছাদ ধসে নিহত ৯

নির্মাণাধীন ওয়্যারহাউজের ছাদ ধসে উদ্ধার কাজ চলছে
নির্মাণাধীন ওয়্যারহাউজের ছাদ ধসে উদ্ধার কাজ চলছে | ছবি : সংগৃহীত
0

ভারতের কলকাতার একটি নির্মাণাধীন ওয়্যারহাউজের ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০ জন। যাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।

ভয়াবহ এ বিপর্যয়ের ঘটনায় রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকেই নিশানা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, এটা তৃণমূলে কংগ্রেসের পাপের ফল।

এ ঘটনায় অভিযুক্তদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবকাঠামো ত্রুটি থাকা সত্ত্বেও কিভাবে এ নকশার অনুমোদন দেয়া হয়েছিল সেই প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন:

পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, দুর্ঘটনাকবলিত তারাতলার ওই গুদামটিতে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন।

এক পর্যায়ে তিনতলা ভবনটির ছাদ ধসে যায়। খবর পেয়ে স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে উপস্থিত হয় পুলিশ। সঙ্গে ছিলো দমকল বাহিনী ও উদ্ধারকারী দল।

এফএস