আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। প্রাণ হারানো নারী একজন ইতালিয়ান, বয়স আনুমানিক ৪৬। এছাড়াও আহত ও দগ্ধ অবস্থায় ৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। ৬ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আহতদের মধ্যে রিসোর্টের অতিথি, দর্শনার্থী এবং জরুরি পরিষেবা কর্মীরা ছিলেন। অতিথিদের আশেপাশের হোটেলে সরিয়ে নেয়া হয়েছে। উইন্ডহাম ডোমিনিকাস ফ্র্যাঞ্চাইজিটির বিশ্বজুড়ে অন্তত ৮ হাজার ৪শ হোটেল-রিসোর্ট আছে। যদিও এই দুর্ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ।





