হিজরি নববর্ষে নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা শরীফ

কাবা শরীফ
কাবা শরীফ | ছবি: সংগৃহীত
0

ইসলামিক ঐহিত্য অনুযায়ী হিজরি বছরের শুরুতেই নতুন গিলাফ পরানো হয়েছে পবিত্র কাবা শরীফে। প্রতি বছরের মতো এবারেও যথাযথ মর্যাদা পালন করা হয় বার্ষিক এ কর্মসূচি।

কাবায় গিলাফ বা কিসওয়া পড়ানোর এ দায়িত্ব পালন করেন মসজিদুল হারাম ও মসজিদুল নববী কর্তৃপক্ষ। রয়েছে কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের একদল বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কারিগরদের অবদান।

কিসওয়াটি কয়েকটি খণ্ডে প্রস্তুত করা হয়। কালো কাপরের ওপরে সোনা ও রূপার প্রলেপে তৈরি সুতা দিয়ে ক্যালিগ্রাফি এর অন্যতম আকর্ষণ।

যেখানে লেখা থাকে পবিত্র কোরআনের আয়াত। বিশেষায়িত কারিগরদের দীর্ঘ সময়ের শ্রমে তৈরি হয় এ গিলাফ।

জেআর