এ সপ্তাহেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

এ সপ্তাহেই ইউরোপে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তেহরানের পক্ষ থেকে এখনো কোনো চুক্তির কথা নিশ্চিত করা হয়নি।

এর আগে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করেছে। ঘোষণা দেন, সংঘাত শেষ হলে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ সপ্তাহেই ইউরোপে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

তবে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের দাবি, তার দেশ এখনো কোনো চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। এর আগে ইরানে নতুন করে হামলার কথা স্বীকার করে মার্কিন সেন্টকম। ডোনাল্ড ট্রাম্পের কঠোর হামলার হুমকির পর গেল বুধবার স্থানীয় সময় মধ্যরাতে ইরানের বন্দর নগরী আব্বাসসহ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইএ