সংসদের উচ্চকক্ষের পদ ছাড়ার পাশাপাশি সুখেন্দু শেখর রায়ের মতোই তিনিও দলের সদস্যপদ ছেড়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে।
আসামের বরাক উপত্যকাতেই রাজনৈতিক জীবনের শুরু সুস্মিতা দেবের। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দেন ২০২১ সালে। তার বাবা সন্তোষমোহন দেব ছিলেন আসামের বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার কংগ্রেস নেতা, কেন্দ্রীয় সরকারে মন্ত্রীও ছিলেন তিনি।
আরও পড়ুন:
মমতা ব্যানার্জী তাকে আসামসহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তৃণমূল কংগ্রেসের সংগঠন বিস্তারের দায়িত্ব দেন।
২০২১ সালে রাজ্যসভার সংসদ সদস্য হন সুস্মিতা দেব। তারপর আবারও ২০২৪ সালে ফের তাকে রাজ্যসভায় পাঠান মমতা ব্যানার্জী। মেয়াদ শেষের আগেই তিনি নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষণনকে।





