সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র লাতিন আমেরিকার দেশ চিলি। ক্ষমতাসীন ডানপন্থী প্রেসিডেন্ট হোসে আন্তনিও কাস্টের বিরুদ্ধে পুনরায় রাজপথে নেমেছে দেশটির কয়েক হাজার শিক্ষার্থী। ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষাখাতে দুর্নীতির অভিযোগ তোলে আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা জানান, অধিকার আদায়ে আন্দোলন করে যাচ্ছি। শুধু শিক্ষার্থীরাই নয় আন্দোলনে যোগ দিয়েছেন প্রাপ্ত বয়স্করাও।
চিলি সরকারের পক্ষ থেকে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দেয়া হলেও তাতে আস্থা রাখতে পারছে না শিক্ষার্থীরা। বুধবার দেশটির বিভিন্ন শহরে মিছিলে নামে তারা। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামানও লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় কয়েকজনকে।
বলিভিয়া
বলিভিয়ার প্রেসিডেন্ট রুদ্রিগো পাজের পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরেই বিক্ষোভে কাঁপছে দেশটির রাজধানী লা পাজ ও এল আল্টো শহর। জীবনযাত্রার ব্যয় বাড়ার অভিযোগে মূলত তার বিরুদ্ধে এ বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে জরুরি অবস্থা জারির পরিকল্পনা রুদ্রিগো প্রশাসনের।
বলিভিয়ার প্রেসিডেন্ট রুদ্রিগো পাক বলেন, বলিভিয়াতে জরুরি অবস্থা জারির উদ্দেশ্যে পার্লামেন্টে প্রস্তাব রাখা হয়েছে। আশা করি দ্রুতই এটি পাশ হবে।
মেক্সিকো
ফিফা বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে মেক্সিকো শহরে শুরু হয়েছে শিক্ষকদের আন্দোলন। উন্নত কর্মপরিবেশ ও বেতন বাড়ানোর দাবিতে রাজপথে নেমেন কয়েক হাজার শিক্ষক। এসময় সড়ক অবরোধ করে স্লোগান দেয় তারা।
সরকারের রাষ্ট্র পরিচালনার মূলনীতি ত্রুটিপূর্ণ। তারা কথা দিয়ে কথা রাখে না। শিক্ষদের সামাজিক নিরাপত্তা নেই।
সড়ক আটকে অবরোধ করায় ভোগান্তিতে পড়েন কয়েক লাখ মানুষ। তাই আন্দোলনকারীদের দ্রুত রাজপথ ছাড়ার আহ্বান দেশটির প্রেসিডেন্টের।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবেম বলেন, যেকোনো ধরনের দমন পীড়ন সমর্থন করিনা। অনেকে চায় শক্ত হাতে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করি। তবে সে পথে হাটতে চাই না।
পর্তুগাল
পর্তুগাল সরকারের শ্রম আইন সংশোধনের প্রতিবাদে রাজধানী লিসবনে বিক্ষোভে নামেন কয়েক হাজার কর্মজীবী। এতে বিঘ্নিত হয় শহরের স্বাভাবিক যাতায়াত। বাতিল হয় কয়েকটি ফ্লাইট।
সরকার চাইছে কম টাকায় বেশি পরিশ্রম করাতে। একজন শিক্ষক হিসেবে সাধারণ শ্রমিকদের অবস্থার অবনতি দেখতে চাই না।
আর্জেন্টিনা
আর্জেন্টিনার কর্ডোবা প্রদেশে ১৪ বছর বয়সী এক কিশোরীকে হত্যার প্রতিবাদে রাজধানী বুয়েন্স আইরিসসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভে নামে কয়েক হাজার মানুষ। নারীদের বিরুদ্ধে সহিংসতার তীব্র প্রতিবাদ জানান তারা। সেসময় কংগ্রেসের দিকে মিছিল নিয়ে যান বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা নিজের জন্য এখানে এসেছি। আমার দুই বোনের জন্য এখানে এসেছি। দিন দিন নারী সহিংসতা বাড়ছে। এখন রাস্তায় একা হাটতে ভয় লাগে।
ভেনেজুয়েলা
এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের জিম্মায় থাকা অবস্থায় পুনরায় দেশটিতে নির্বাচনের দাবি জানিয়েছে সাধারণ নাগরিক। বুধবার এই দাবিতে মার্কিন দূতাবাসের দিকে র্যালি করেন কয়েকশ' মানুষ।





