স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার, ২ জুন) মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেয়ার সময় এ কথা বলেন তিনি। এ সময় রুবিও আরও বলেন, ‘যেকোনো নিষেধাজ্ঞা শিথিলের শর্ত হলো ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করতে হবে।’
এছাড়া যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার শান্তি আলোচনায় তেহরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সর্বাত্মকভাবে যুক্ত আছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এসময় তিনি দাবি করে বলেন, ‘যুদ্ধে ইরানের নৌবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।’
এদিকে তেহরানের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের ওপর যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্ট।





