পাকিস্তানে সেনাবহরের ট্রেনে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ২৪

পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ
পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে সেনাসদস্যদের বহনকারী একটি ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ২৪ জন। যাদের বেশিরভাগই দেশটির সেনাবাহিনী ও তাদের পরিবারের সদস্য।

জিও নিউজ জানিয়েছে, ঈদের ছুটিতে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন তারা। ট্রেনটি চমন পটাক জংশনের পার হওয়ার সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ধাক্কা দেয়।

আরও পড়ুন:

সে সময় বিকট শব্দে আগুন লেগে যায় দুটি বগিতে। এছাড়াও আগুনে পুড়ে যায় রেললাইনের পাশে থাকা প্রায় ১০টি গাড়ি। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

এরই মধ্যে এর দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি। এটি আত্নঘাতি গাড়ি বোমা হামলা বলে দাবি তাদের।

এফএস