হন্ডুরাসে পৃথক হামলায় নিহত ২৫

নিরাপত্তা জোরদার করা হয়েছে হামলার স্থানে
নিরাপত্তা জোরদার করা হয়েছে হামলার স্থানে | ছবি: সংগৃহীত
0

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে পৃথক দুটি ভয়াবহ হামলায় ৬ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) গুয়াতেমালা সীমান্তের কাছে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, একটি বিশেষ অভিযানে রাজধানী তেগুসিগালপা থেকে ওমোয়া যাওয়ার পথে তাদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় বন্দুকধারীরা। এতে অন্তত ৬ পুলিশ সদস্য নিহত হন। অন্যদিকে, একটি পাম তেল উৎপাদনের খামারে অন্তত ১৯ শ্রমিককে হত্যা করেছে সশস্ত্র গোষ্ঠী।

আরও পড়ুন:

জানা গেছে, উর্বর পাম চাষের অঞ্চল নিয়ন্ত্রণে নেয়ার জন্য দীর্ঘদিন ধরেই সক্রিয় সশস্ত্র চক্র। দরিদ্র কৃষক ও শ্রমিকদের জমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করতেই এই রক্তক্ষয়ী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এই অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল আন্তর্জাতিক মানবাধিকার কমিশন।

ইএ