দুই মাসে ১০০ কোটি ব্যারেল তেল হারিয়েছে বিশ্ব: আরামকো সিইও

সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের
সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের | ছবি: সংগৃহীত
0

গত দুই মাসে বিশ্ববাজার প্রায় ১০০ কোটি ব্যারেল তেলের সরবরাহ হারিয়েছে বলে জানিয়েছেন সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের। বার্তা সংস্থা রয়টার্স আজ রোববার তার এই মন্তব্যের তথ্য নিশ্চিত করেছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে আরামকোর নিট মুনাফা ২৫ শতাংশ বাড়ার খবরের পরপরই আমিন নাসের এই মন্তব্য করলেন। মুনাফা বাড়লেও তেলের বিশ্ববাজার নিয়ে উদ্বেগ জানান তিনি।

আমিন নাসের আরও বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হলেও এবং বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হলেও বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল হতে আরও সময়ের প্রয়োজন হবে। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি।

এএম