সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ইউকেএমটিও ওই এলাকা দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে যাতায়াত করার পরামর্শ দিয়েছে।
একই সঙ্গে কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান উত্তজনা ও নৌ-অবরোধের মধ্যে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।





