দীর্ঘমেয়াদি নৌ-অবরোধের জন্য প্রস্তুতির ইঙ্গিত ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা ইরান নৌ-অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সহসাই চলমান অবরোধ তুলে নিতে চায় না হোয়াইট হাউজ। ওয়াল স্ট্রিট জার্নালের খবর, ইতোমধ্যে সতীর্থদের দীর্ঘমেয়াদি নৌ-অবরোধের জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে দেশটির সঙ্গে সম্পৃক্ত ৩৫ ব্যক্তি- প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। মার্কিন ট্রেজারি বিভাগের অভিযোগ, নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি- প্রতিষ্ঠানগুলো ছায়া ব্যাকিংয়ের মাধ্যমে ইরানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে সহায়তা করছে।

আরও পড়ুন:

আর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, চলমান নৌ অবরোধের কারণে বাধ্য হয়ে তেল রপ্তানি কমাবে ইসলামি প্রজাতন্ত্র। পাশাপাশি ইরানের অর্থনীতিকে টিকিয়ে রাখা নেটওয়ার্কগুলো ভেঙ্গে ফেলতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও জানান বেসেন্ট। এদিকে, বুধবারও লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী বিশ্ব জ্বালানির বাজার। আগের দিনের থেকে প্রায় ২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের নতুন দাম ১১০ দশমিক ৮ ডলার। এছাড়াও, চলতি বছর জ্বালানির দাম ২৪ শতাংশ বৃদ্ধির আভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।

ইএ