কালকিলিয়ার পূর্বে কাফর কাদ্দুম এলাকায় অভিযান চালিয়ে তিন ভাই ও তাদের একজনের ছেলেকে গ্রেপ্তার করে ইসরাইলি সেনারা। তুলকারেমের পূর্বে ইকতাবাহ উপশহরে ভোরে ঘরবাড়িতে তল্লাশি চালিয়ে সাবেক এক বন্দিসহ দুজনকে আটক করা হয়। এছাড়া হেবরন প্রদেশের বাইত উম্মার এলাকার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেপ্তার করেছে সেনারা।
আরও পড়ুন:
এদিকে অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইলি বাহিনী। রামাল্লার উত্তরে আতারা ও আইন সিনিয়া তল্লাশিচৌকিগুলো সব ধরনের যানবাহনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস ছোড়ে সেনারা। এর ফলে শত শত গাড়ি যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়ে। এছাড়া সিলওয়াদ ও দেইর জারির এলাকার প্রবেশপথগুলোও উভয় দিক থেকে বন্ধ করে দেয়া হয়েছে।





