ওয়াশিংটন হামলায় ইরানের সংশ্লিষ্টতা নেই বলে মনে করেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে হওয়া সশস্ত্র হামলার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (রোববার, ২৬ এপ্রিল) তিনি জানান, এ ঘটনায় তদন্ত অব্যাহত থাকলেও এখন পর্যন্ত বিদেশি কোনো যোগসূত্র পাওয়া যায়নি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ হামলার গুরুত্ব বিবেচনায় নিয়ে জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে খুব দ্রুতই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে।

আরও পড়ুন:

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর পরিচালক কাশ প্যাটেল বলেন, ‘’তদন্তকারীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্রশস্ত্র পরীক্ষা করছেন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিচ্ছেন। হামলার প্রকৃত উদ্দেশ্য এবং এর পেছনে কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

মেট্রোপলিটন পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান জেফরি ডব্লিউ ক্যারল জানিয়েছেন, ‘সন্দেহভাজন ব্যক্তির কাছে একাধিক মরণাস্ত্র পাওয়া গেছে। তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি একাই করেছেন তিনি এবং এই পর্যায়ে অন্য কোনো সন্দেহভাজন ব্যক্তির সংশ্লিষ্টতার কোনো ইঙ্গিত মেলেনি।’

এএম