পুলিশ জানিয়েছে, বেটন রগের লুইজিয়ানার একটি শপিং মলে ফুড কোর্টে বসে বাকবিতণ্ডায় জড়ায় সেখানে আসা দু’পক্ষ। এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সংঘর্ষে জড়িয়ে পরে তারা।
এরপরই উত্তেজিত হয়ে একে অপরকে গুলি ছোড়ে। এতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
আরও পড়ুন:
এরইমধ্যে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া সহিংস এ ঘটনার ভিডিও ফুটেজ পুলিশের কাছে হস্তান্তরের জন্য প্রত্যক্ষদর্শীদের প্রতি আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে বন্দুক হামলারপর শপিংমলটি একদিনের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।





