নিলামে উঠেছে মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত অর্ধশত জিনিস, থাকছে আঁকা ছবিও

মাইকেল জ্যাকসন
মাইকেল জ্যাকসন | ছবি: সংগৃহীত
0

বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত অর্ধশত জিনিস নিলামে ব্রিক্রি করতে যাচ্ছে ফরাসি প্রতিষ্ঠান ‘অগুতেস’। ইউরোপ ট্যুরে জ্যাকসনের ব্যবহৃত টুপি, হীরা বসানো হাত মোজা, জ্যাকেটসহ পরিচিত অনেক কিছুই থাকছে নিলামে। চমক হিসেবে রাখা হচ্ছে পপ তারকার হাতে আঁকা ৩টি ছবিও। নিলামের আগে আগামী ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত জ্যাকসনের ব্যবহৃত জিনিসগুলো নিয়ে ‘অগুতেস’ নিলাম ঘরে আয়োজন করা হবে একটি প্রদর্শনীও।

থ্রিলার, বিট ইট, ব্ল্যাক অর হোয়াইট, স্মুথ ক্রিমিনাল কিংবা ম্যান ইন দ্য মিরর - শুধু বিশ্বখ্যাত পপ নাম্বার নয়, গানের পরিবেশনা, নাচ, বেশভূষা- সবকিছুই মিলিতে অনন্য সাধারণ এক প্রতিভার নাম মাইকেল জ্যাকসন। বিতর্কিত অনেক কিছুর ভিড়েও সংগীত অনুরাগীরা ভালো করেই জানেন এ জ্যাকসন জ্বরেই একসময় কেঁপেছে গোটা বিশ্ব।

অনেক অপেক্ষার পর বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজ। এ নিয়ে জ্যাকসনপ্রেমীদের আগ্রহ যখন তুঙ্গে তখন আরেক চমকপ্রদ খবর দিলো ফরাসি প্রতিষ্ঠান ‘অগুতেস’।

আগামী ৩ জুন প্যারিসের কাছে অগুতেসের নিলাম ঘরে বিক্রির জন্য তোলা হবে জ্যাকসনের ব্যবহার করা ৫০টি জিনিস। এরমধ্যে আছে মাইকেল জ্যাকসনের 'ব্যাড' ট্যুরের হাতমোজা, ‘ভিক্টরি’ ট্যুরের টুপি ও চুমকি বসানো জ্যাকেট এবং একটি দামি বালিশ।

আরও পড়ুন:

একে জ্যাকসনের স্মৃতি বিজড়িত সামগ্রীর সবচেয়ে বড় নিলাম আখ্যা দিচ্ছেন আয়োজকরা। গায়কের পোশাক, মঞ্চের সাজসজ্জা, অটোগ্রাফ এবং বিশেষ চমক হিসেবে মাইকেলের আঁকা তিনটি ছবিও থাকবে নিলামে।

নরওয়ের সংগ্রাহক রিচার্ড ফোসাস বছরের পর বছর ধরে সংগ্রহ করেছিলেন মাইকেল জ্যাকসনের এইসব স্মৃতিচিহ্ন। নিলামের সবচেয়ে আকর্ষণগুলোর মধ্যে রয়েছে 'বিলি জিন' গানের পারফরম্যান্সে ব্যবহৃত হীরা বসানো হাতমোজা, যার দাম ১ লাখ থেকে ১.৫ লাখ ইউরো হতে পারে। এছাড়া ১৯৮৪ সালের ভিক্টরি ট্যুরের টুপি এবং ‘স্ক্রিম’ মিউজিক ভিডিওতে ব্যবহৃত পোশাকও থাকবে সেখানে।

নিলামের আগে ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত প্যারিসের অগুতেস নিলাম ঘরে এই জিনিসগুলো প্রদর্শিত হবে, যা উন্মুক্ত সবার জন্যই।

এফএস