ন্যাটোতে যুক্তরাষ্ট্রের ব্যয় গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

জয়েন্ট বেস অ্যান্ড্রুসে সাংবাদিকদের সাথে আলাপকালে ন্যাটোতে মার্কিন ব্যয় নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি স্পষ্ট করেছেন যে, এ সামরিক জোটের পেছনে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ ব্যয়ের বিষয়টি এখন গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। খবর আল জাজিরার।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধে ন্যাটোর সমর্থন না পাওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় নিজের হতাশা ব্যক্ত করেছেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তারা (ন্যাটো) আমাদের পাশে ছিল না। এখন তারা এগিয়ে আসতে চাইছে, কিন্তু বাস্তবে এখন আর কোনো বড় হুমকি নেই।’

ন্যাটোর সদস্যপদ থেকে যুক্তরাষ্ট্রের প্রাপ্ত সুবিধা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন। ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, ন্যাটোতে আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করেছি মূলত রাশিয়াকে ঠেকানোর জন্য। যখন গভীরভাবে চিন্তা করবেন, দেখবেন আমরা আসলে রাশিয়াকে পাহারা দিচ্ছি। দীর্ঘ দিন ধরেই আমার কাছে এটি অযৌক্তিক মনে হয়েছে, কিন্তু আমরা এর পেছনে বিপুল অর্থ ঢালছি। আমার মনে হয়, বিষয়টি এখন খুবই গুরুত্বসহকারে পর্যালোচনার সময় এসেছে।’

এএইচ