ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।’ তার দাবি, ইরান একটি অত্যন্ত ফলপ্রসূ শাসন পরিবর্তনের মধ্য দিয়ে গেছে বলে তারা নির্ধারণ করেছে।
আরও পড়ুন:
ট্রাম্প লেখেন, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থাকবে না। আর যুক্তরাষ্ট্র, ইরানের সঙ্গে কাজ করে, গভীরভাবে পুঁতে রাখা (বি-২ বোমারু) পারমাণবিক “ধুলো” খুঁড়ে বের করবে ও সরিয়ে নেবে। এটি এখনো এবং আগেও, অত্যন্ত কঠোর স্যাটেলাইট নজরদারিতে ছিল। হামলার দিন থেকে কিছুই স্পর্শ করা হয়নি। আমরা ইরানের সঙ্গে শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিলের বিষয়েও কথা বলছি। ১৫ দফার অনেক বিষয়ই আগেই মেনে নেয়া হয়েছে। এই বিষয়ে মনোযোগ দেয়ার জন্য ধন্যবাদ।’
এর পরের এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানকে অস্ত্র সরবরাহ করা যেকোনো দেশের ওপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’ তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি হওয়া সব পণ্যের ক্ষেত্রে এ শুল্ক কার্যকর হবে।’ তিনি আরও বলেন, ‘কোনো ছাড় বা ব্যতিক্রম থাকবে না।’





