Recent event

ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলা চলমান

ইউক্রেনে রাশিয়ার ক্লাস্টার বোমা হামলা
ইউক্রেনে রাশিয়ার ক্লাস্টার বোমা হামলা | ছবি: আল-জাজিরা
0

ইউক্রেনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এসময় একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।

গতকাল শনিবার (৭ জুন) খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। এই হামলার রেশ না কাটতেই ইউক্রেনের ড্রোন তৈরির কারখানা, অস্ত্র ও সামরিক সরঞ্জামসহ গোলাবারুদ ডিপোতে হামলা চালালো মস্কো। 

এদিকে কিয়েভের বিরুদ্ধে বন্দি বিনিময় প্রক্রিয়া স্থগিতের অভিযোগ তুলেছে মস্কো। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। জেলেনস্কির দাবি ইউক্রেনকে ধ্বংসের পরিকল্পনায় নেমেছে রাশিয়া।

এসএইচ