বিশ্ববাজারে তেলের দাম ছাড়ালো ১১৬ ডলার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্বাবাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ইরানে স্থল আক্রমণ করতে পারে, তার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে তেহরান। এ খবরে আজ (সোমবার, ৩০ মার্চ) তেলের দাম বেড়েছে।

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়ে গেছে। সোমবার সকালে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ১১৬ ডলার ছাড়িয়েছে।

২৮ ফেব্রুয়ারির আগে তেলের দাম প্রতি ব্যারেল প্রায় ৭২ ডলার ছিল। গত সপ্তাহে ১৯ মার্চ এটি প্রতি ব্যারেলে সর্বোচ্চ ১১৮ ডলারে পৌঁছেছিল। এরপর শুক্রবার বিকেল পর্যন্ত এর দাম ছিল ১১২ ডলারের সামান্য নিচে, যা যুদ্ধ-পূর্ববর্তী দামের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

গতকাল রোববার ইরানের সংসদের স্পিকার বলেন, ‘দেশটির বাহিনী মার্কিন সেনাদের জন্য ‘‘অপেক্ষা করছে’’।’ এর আগে শুক্রবার ট্রাম্প জানান, আলোচনা চলছে এবং ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, তা বাড়ানো হয়েছে।

এএইচ