গুগলের নেস্ট হোম মিনি ও নেস্ট অডিও স্পিকারের উৎপাদন বন্ধ

নেস্ট অডিও
নেস্ট অডিও | ছবি: সংগৃহীত
0

গুগলের নতুন স্মার্ট হোম স্পিকার বাজারে আসার ঠিক পরদিনই পুরোনো দুটি জনপ্রিয় মডেলের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। খবর এনগ্যাজেটের।

প্রযুক্তি জায়ান্ট গুগল নিশ্চিত করেছে যে, তারা তাদের জনপ্রিয় ‘নেস্ট হোম মিনি’ এবং ‘নেস্ট অডিও’ স্পিকার দুটির উৎপাদন পাকাপাকিভাবে বন্ধ করে দিচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, গুগলের এ সিদ্ধান্ত বেশ যৌক্তিক। বাজারে প্রায় পাঁচ বছর ধরে দাপটের সঙ্গে টিকে ছিল এ ডিভাইস দুটি।

বর্তমানে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট জেমিনিকে সব ধরনের ডিভাইসে ছড়িয়ে দেওয়ার যে কৌশল নিয়েছে, তার সঙ্গে তাল মেলাতেই নতুন প্রজন্মের এ স্পিকারে মনোযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

তবে উৎপাদন বন্ধ হলেও যারা এরইমধ্যে এ স্পিকারগুলো ব্যবহার করছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। বাজারে থাকা বা সচল ডিভাইসগুলো আগের মতোই কাজ করবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটকে গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে সচল থাকা নেস্ট মিনি এবং নেস্ট অডিও ডিভাইসগুলোতে নিয়মিত সফটওয়্যার আপডেট, সিকিউরিটি প্যাচ এবং কাস্টমার কেয়ার সেবা পুরোপুরি চালু থাকবে।’

এএইচ