নতুন কিউএলইডি এক্স প্রো টিভি আনছে শাওমি

শাওমির কিউএলইডি এক্স প্রো টিভি
শাওমির কিউএলইডি এক্স প্রো টিভি | ছবি: সংগৃহীত
0

ভারতের বাজারে ৭৫ ইঞ্চির নতুন কিউএলইডি স্মার্ট টিভি এক্স প্রো ৭৫ (২০২৬) আনার ঘোষণা দিয়েছে শাওমি। আগামীকাল (বুধবার, ১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে টিভিটি বাজারে আনা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। এতে থাকবে বড় আকারের ৭৫ ইঞ্চি কিউএলইডি ডিসপ্লে, যা ঘরের মধ্যে সিনেমা হলের মতো অভিজ্ঞতা দেয়ার লক্ষ্য নিয়ে তৈরি করেছে শাওমি। সম্প্রতি গিজচায়নার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শাওমি ইন্ডিয়া জানিয়েছে, এ টিভিটিতে ‘ম্যাক্সম্যাজিকিউ’ নামের নতুন ছবি প্রক্রিয়াকরণ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে কনট্রাস্ট উন্নত হবার পাশাপাশি ডিস্প্লেতে আরও রঙিন ও সুন্দর ছবি দেখার অভিজ্ঞতা মিলবে। এছাড়া সিনেমা, খেলাধুলা ও কনটেন্ট স্ট্রিমিংয়ে ডিটেল আরও বাড়াবে।

তবে টিভিটির রেজোলিউশন, রিফ্রেশ রেট ও এইচডিআর সাপোর্টসহ একাধিক ফিচার সম্পর্কিত বিস্তারিত কোনো তথ্য জানায়নি শাওমি।

আরও পড়ুন:

চীনের প্রযুক্তি কোম্পানিটি জানায়, টিভিটিতে ‘স্পোর্টিং ম্যাজিকিউ’, ‘গেমিং অন ম্যাক্স’ এবং ‘ম্যাক্স সাউন্ড’ ফিচার থাকবে। যা স্মুথ ভিডিও প্লে ব্যাক, কম ল্যাটেন্সির গেমিং ও উন্নত অডিও অভিজ্ঞতা নিশ্চিত করবে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শাওমির নিজস্ব অনলাইন স্টোরসহ অ্যামাজন ইন্ডিয়া ও ফ্লিপকার্টে টিভিটি বিক্রি শুরু হবে।

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!