চীনের প্রযুক্তি পরীক্ষায় মহাকাশ কম্পিউটিং ও রোবটের সমন্বয়

রোবট
রোবট | ছবি: সংগৃহীত
0

চীনে একটি পরীক্ষায় মহাকাশভিত্তিক কম্পিউটিং, ওপেন-সোর্স এআই এজেন্ট এবং মানবাকৃতি রোবটকে একত্র করে দূর থেকে বুদ্ধিমান নিয়ন্ত্রণ সফলভাবে প্রদর্শন করা হয়েছে।

পরীক্ষাটি যৌথভাবে পরিচালনা করেছে কুয়োসিং অ্যারোস্পেস টেকনোলজি এবং শাংহাই চিয়াও থোং ইউনিভার্সিটি-এর একটি ল্যাব। এতে ওপেন-সোর্স এআই এজেন্ট, কক্ষপথে থাকা কম্পিউটিং ক্ষমতা এবং স্থলভিত্তিক রোবটকে একটি ক্লোজড-লুপ সিস্টেমে একীভূত করা হয়।

পরীক্ষায় অপারেটর ভয়েস কমান্ড প্রদান করলে তা ওপেনক্ল সিস্টেমের মাধ্যমে স্যাটেলাইটে পাঠানো হয়। সেখানকার অনবোর্ড বড় ভাষা মডেল (এলএলএম) মহাকাশে থাকা কম্পিউটিং ক্ষমতা ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করে এবং তা আবার পৃথিবীতে পাঠায়, যা রোবটের গতিবিধি নিয়ন্ত্রণ করে।

গবেষকদের মতে, স্থল নেটওয়ার্ক অনির্ভরযোগ্য হলে এই ধরনের স্পেস কম্পিউটিং মানবাকৃতির রোবট, চার পায়ের রোবোটিক কুকুর, চালকবিহীন যানবাহন এবং ড্রোন পরিচালনায় উচ্চক্ষমতাসম্পন্ন এআই সহায়তা দিতে পারে।

এর আগে জানুয়ারিতে কুয়োসিং অ্যারোস্পেস ছিওয়েন-৩’কে তাদের স্পেস-ভিত্তিক কম্পিউটিং সেন্টারের সঙ্গে সংযুক্ত করে সম্পূর্ণ কক্ষপথে যুক্তি-ভিত্তিক কাজ সম্পন্ন করে। গত মে’তে তারা ১২টি স্যাটেলাইট নিয়ে একটি কম্পিউটিং কনস্টেলেশন উৎক্ষেপণ করে।

কোম্পানিটি ২০৩৫ সালের মধ্যে প্রায় ২,৮০০টি বিশেষায়িত কম্পিউটিং স্যাটেলাইটের একটি বৃহৎ নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে।

এনএইচ