ব্রিটেনের স্থানীয় নির্বাচন, যেখানে বাংলাদেশী অধ্যুষিত মাত্র ৪টি কাউন্সিলের ৮৫টি ওয়ার্ডে ২২৫টি কাউন্সিলর পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় এক হাজার প্রার্থী। এরই মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ২৯৭ জন। ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির মানুষের অংশগ্রহণ তাদের রাজনৈতিক পরিপক্বতা’র সুস্পষ্ট প্রতিফলন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
যুক্তরাজ্যের রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার নাজির আহমদ বলেন, ‘যখন অন্য কোনো কমিউনিটির সঙ্গে যদি বাংলাদেশি বংশোদ্ভূত বা কমিউনিটি থেকে কেউ নির্বাচন করতো তাহলে জয় পাওয়া যেত।’
আরও পড়ুন
৭ মে’র নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ শুধু জনসংখ্যার প্রতিফলন নয়; এটি কমিউনিটির রাজনৈতিক সচেতনতা, অংশগ্রহণ ও প্রভাব বৃদ্ধির ইঙ্গিত হিসেবেও দেখছেন অনেকে। ভোটারদের আগ্রহ ও প্রতিনিধিত্ব বাড়ায় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে।
যুক্তরাজ্যের রাজনৈতিক বিশ্লেষক বুলবুল হাসান বলেন, ‘মলদ্বারার দলগুলোর সঙ্গে এখানের কমিউনিটির সদস্যরা সমানতালে কমিউনিটিগুলোয় আবদান রাখছেন।’
৪টি কাউন্সিলের টাওয়ার হ্যামলেটসের ২০টি ওয়ার্ডে ৪৫টি আসনের বিপরীতে ১২১ জন বাংলাদেশি প্রার্থী লড়ছেন। আর নিউহামের ২৪টি ওয়ার্ডে ৬৬টি আসনের বাংলাদেশি প্রার্থী ৮৭ জন। রেডব্রিজের ২২টি ওয়ার্ডে ৬৩টি আসনে ৫৫ জন আর বার্কিং অ্যান্ড ড্যাগেনহামের ১৯টি ওয়ার্ডে ৫১টি আসনের জন্য প্রায় ২০০ প্রার্থীর মধ্যে ৩৪ জনই বাংলাদেশি।





