ফ্লোরিডায় নিহত লিমনের জানাজা সম্পন্ন

নিহত লিমনের জানাজা
নিহত লিমনের জানাজা | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বাদ জোহর দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় অবস্থিত ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইউএসএফ-এর বাংলাদেশি শিক্ষক, বিপুল সংখ্যক শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতারা এবং লিমনের সহপাঠীরা অংশ নেন। উপস্থিত সবাই মেধাবী এ গবেষকের এমন নৃশংস ও অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

আরও পড়ুন

এদিকে, লিমনের মরদেহ বাংলাদেশে পাঠানোর চূড়ান্ত প্রস্তুতির কথা জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা নিশ্চিত করেছেন লিমনের মরদেহ আগামী ৪ মে সকালে ঢাকায় পৌঁছাবে। লিমনের মরদেহ দেশে পাঠানোর যাবতীয় খরচ বাংলাদেশ সরকার বহন করার সিদ্ধান্ত নিয়েছে।

জেআর