গতকাল (শনিবার, ৪ এপ্রিল) অভিযুক্তদের দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) আদালতে হাজির করা হলে এ নির্দেশ দেন বিচারক প্রশান্ত শর্মা।
রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর রাহুল ত্যাগী ও অনিল রোহিল্লা। এনআইএ আদালতে জানায়, মামলার তদন্তের স্বার্থে অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশ সীমান্তসংলগ্ন উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পরে তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা দায়ের করা হয় এবং বিধাননগর আদালতে হাজির করা হয়।
পরবর্তীতে তদন্তে কেন্দ্রীয় সংস্থা এনআইএ যুক্ত হয় এবং তাদের বিরুদ্ধে ইউএপিএ (আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট) অনুযায়ী মামলা করা হয়। এরপর ট্রানজিট রিমান্ডে তাদের দিল্লিতে নিয়ে যাওয়া হয়।
এর আগে, ২৪ মার্চ প্রথম দফায় আদালত তাদের ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। সেই মেয়াদ শেষ হওয়ার পর ফের আদালতে হাজির করা হলে নতুন করে আরও ৯ দিনের রিমান্ডের নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে তার মৃত্যু হয়।

 Director-General Tedros Adhanom Ghebreyesus-320x167.webp)



