Recent event

বন্যাকবলিতদের জন্য ন্যাশনাল আইডিয়াল কলেজ অ্যালামনাইয়ের ফ্রি মেডিকেল ক্যাম্প

6

বন্যাকবলিতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি পালন করেছে ন্যাশনাল আইডিয়াল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আজ (রোববার, ২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৮ নম্বর সোনাপুর ইউনিয়নের নয়াহাটে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে প্রায় ৩০০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দিনব্যাপী এই ক্যাম্পে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শফিকুজ্জামান, জিএস মাজহারুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট তানসেন আল নাহিদ ও এডভাইজর ফারহান তানভীরসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।

এর আগেও অ্যাসোসিয়েশনটি ফেনী ও লক্ষীপুরে পৃথক তিনটি মেডিকেল ক্যাম্প করে। যেখানে প্রায় ১ হাজার ৪০০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধও দেয়া হয়।

এএইচ