Recent event

সিটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ড্যাফোডিল ভিসির

সিটি বিশ্ববিদ্যালয়ের গেট | ছবি: সংগৃহীত
1

অ্যাকাউন্টস থেকে দেড় কোটি টাকা চুরির অভিযোগ ও লুটপাটের ঘটনায় সিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম আর কবির। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) বেলা ১২টা ৩০ মিনিটে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. এম আর কবির বলেন, ‘সিটি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা জড়িত কি না তা তদন্তে প্রমাণিত হবে। এজন্য ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘শুধু ভাঙচুর নয়— ড্যাফোডিল শিক্ষার্থীদের জিম্মি করে পিটিয়ে গুরুতর আহত করারও বিচার ও ক্ষতিপূরণ দিতে হবে। বর্তমানে ছয় জন শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসএস