দূরশিক্ষণ ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার জন্য বাউবি একটি অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনি যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমফিল বা পিএইচডি করতে চান, তবে অনুষদভিত্তিক বিষয়সমূহ, ভর্তির যোগ্যতা, আবেদন ফি এবং প্রয়োজনীয় তথ্যাদি নিচে তুলে ধরা হলো।
আরও পড়ুন:
অনুষদ বা স্কুলভিত্তিক যেসব বিষয়ে এমফিল ও পিএইচডি করা যাবে (BOU MPhil & PhD Offered Subjects)
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি অনুষদের অধীনে গবেষণাভিত্তিক এই প্রোগ্রামসমূহ পরিচালনা করা হবে:
- স্কুল অব এডুকেশন (School of Education): শিক্ষাবিজ্ঞান, বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষণ, ইংরেজি ভাষা ও সাহিত্য শিক্ষণ, সামাজিক বিজ্ঞান শিক্ষণ এবং বিজ্ঞান ও গণিত শিক্ষণ।
- সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল (SSHL): বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি, ইসলামিক স্টাডিজ, ইতিহাস, দর্শন, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ এবং অর্থনীতি।
- ওপেন স্কুল (Open School): ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, সমাজবিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা, ইংরেজি, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং উন্মুক্ত ও দূরশিক্ষণ।
- স্কুল অব বিজনেস (School of Business): ম্যানেজমেন্ট (Management), অ্যাকাউন্টিং (Accounting), ইকোনমিকস (Economics), ফাইন্যান্স (Finance) এবং মার্কেটিং (Marketing)।
- কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল (SARD): কৃষিতত্ত্ব, কীটতত্ত্ব, সেচ ও পানি ব্যবস্থাপনা, অ্যাকুয়াকালচার, পোলট্রি সায়েন্স এবং কৃষি পরিবেশ।
- স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (SST): বায়ো অ্যাকটিভ ন্যাচারাল প্রোডাক্টস, ডায়েট অ্যান্ড ডিজিস, ফুড সেফটি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)।
- সিএসই-এর অধীনে বিশেষ ক্ষেত্র: এআই ফর ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্লিকেশনস (AI for Interdisciplinary Applications), লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস বা এলএলএম অ্যান্ড জেনারেটিভ এআই (LLM & Generative AI), এবং ট্রাস্টওয়ার্দি অ্যান্ড রেসপনসিবল এআই (Trustworthy & Responsible AI)।
আরও পড়ুন:
ভর্তির ন্যূনতম যোগ্যতা ও মানদণ্ড (BOU MPhil & PhD Admission Eligibility)
১. শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৪ বছরমেয়াদি স্নাতক (Bachelor Degree) ও স্নাতকোত্তর (Master's Degree) ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২. নম্বর/জিপিএ শর্ত: এসএসসি (SSC) থেকে স্নাতকোত্তর পর্যন্ত সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বরসহ দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ/সিজিপিএ ৫.০০-এর মধ্যে ৩.৫০ এবং ৪.০০-এর মধ্যে ৩.০০ থাকতে হবে।
৩. বিশেষ শিথিলতা: এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য রাখা হয়েছে। স্বাস্থ্য পেশাজীবীদের ক্ষেত্রে স্বাস্থ্যসম্পর্কিত ডিগ্রিতে পাস মার্ক প্রযোজ্য।
আবেদন ফি ও ফি জমা দেওয়ার নিয়ম (BOU Admission Fee Payment)
- এমফিল (MPhil) আবেদন ফি: ১,৫০০ টাকা।
- পিএইচডি (PhD) আবেদন ফি: ২,০০০ টাকা।
- ব্যাংক: জনতা ব্যাংক পিএলসি (Janata Bank PLC)-এর যেকোনো শাখায় উক্ত আবেদন ফি জমা প্রদান করা যাবে।
আরও পড়ুন:
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র (How to Apply for BOU MPhil & PhD)
আবেদনপত্র অবশ্যই কম্পিউটারে টাইপ/কম্পোজ করে জমা দিতে হবে (হাতে লেখা আবেদন গ্রহণযোগ্য নয়)। আবেদনের সাথে নিচের কাগজপত্র যুক্ত করতে হবে:
১. গবেষণা প্রস্তাবনা (Research Proposal): বাউবির গাইডলাইন অনুযায়ী প্রস্তুতকৃত এবং প্রস্তাবিত সুপারভাইজার/কো-সুপারভাইজারের স্বাক্ষরসহ ১ কপি রিসার্চ প্রোপোজাল।
২. একাডেমিক সনদ: সব পরীক্ষার নম্বরপত্র (Mark Sheets) ও সনদের (Certificates) সত্যায়িত অনুলিপি।
৩. অন্যান্য তথ্য: পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধের কপি (প্রযোজ্য ক্ষেত্রে), এনআইডি (NID Card Copy), জীবনবৃত্তান্ত (CV) এবং ব্যাংক চালানের মূল রসিদ।
গুরুত্বপূর্ণ তারিখ ও যোগাযোগের তথ্য (BOU Admission Deadline & Contact)
- আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ২ নভেম্বর ২০২৬।
- আবেদন পাঠানোর মাধ্যম: সরাসরি সংশ্লিষ্ট স্কুলের কার্যালয়ে অথবা ডাক/কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।
- হেল্পলাইন নম্বর: ০১৭১২৫৫১৫৯৭, ০১৯২৬০০১৭৪৩
আরও পড়ুন:
*বিস্তারিত তথ্যের জন্য বাউবির ওয়েবসাইটে ক্লিক করুন




