অনলাইনে আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য পাওয়া যাবে অফিশিয়াল ওয়েবসাইট xiclassadmission.gov.bd-তে।
আরও পড়ুন:
ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়সূচি (Admission Schedule & Key Dates)
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রমের সময়সূচি:
- আবেদন গ্রহণ: ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর (রাত ৮টা পর্যন্ত)।
- পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তিতদের আবেদন: ১২ থেকে ১৩ সেপ্টেম্বর (রাত ৮টা পর্যন্ত)।
- ১ম পর্যায়ের ফল প্রকাশ: ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় (XI Class Admission 1st Result Date)।
- শিক্ষার্থী নিশ্চায়ন: একাদশের ক্ষেত্রে নিশ্চায়ন প্রক্রিয়া শেষে ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি শেষ হবে। আলিমের ক্ষেত্রে ১৯ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।
- কলেজ ও মাদ্রাসায় চূড়ান্ত ভর্তি: ২০ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬।
- ক্লাস শুরুর তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ (College & Madrasa Class Start Date)।
আরও পড়ুন:
মেধাভিত্তিক আসন, কোটা ও বিভাগ পরিবর্তনের নিয়ম (Quota System & Group Changes)
- আসন বণ্টন ও কোটা: প্রতিটি কলেজের ৯৩% আসন মেধার ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত থাকবে। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫% আসন সংরক্ষিত। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য মোট ২% কোটা নির্ধারণ করা হয়েছে। উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে এই আসনগুলো মেধা তালিকা থেকেই পূরণ করা হবে।
- বিভাগ পরিবর্তন: বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা যেকোনো বিভাগে (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা) ভর্তির আবেদন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা একে অপরের বিভাগে এবং সব বিভাগের শিক্ষার্থীরা ইসলামী শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীতে আবেদন করতে পারবেন।
- সমতা নির্ধারণ: সমান জিপিএ থাকলে এসএসসি পরীক্ষার সর্বমোট প্রাপ্ত নম্বর এবং পরবর্তীতে নির্দিষ্ট বিষয় ভিত্তিক (গণিত, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, ইংরেজি, বাংলা) প্রাপ্ত নম্বর দেখে মেধা নির্ধারিত হবে।
আরও পড়ুন:
ভর্তি ফি, সেশন চার্জ ও নিশ্চায়ন ফি (College & Alim Admission Fees Structure)
শিক্ষার্থীদের প্রাথমিক নিশ্চায়নের সময় বোর্ডকে মোট ৩৪০ টাকা ফি প্রদান করতে হবে। প্রতিষ্ঠানের ধরন ও এলাকা অনুযায়ী সেশন চার্জ ও ভর্তি ফি (College Admission Fee Limits BD) নিচে উল্লেখ করা হলো:
১. এমপিওভুক্ত প্রতিষ্ঠান:
- ঢাকা মহানগর: সর্বোচ্চ ৫,০০০ টাকা।
- অন্যান্য মহানগর: সর্বোচ্চ ৩,০০০ টাকা।
- জেলা সদর: সর্বোচ্চ ২,০০০ টাকা।
- উপজেলা/মফস্বল: সর্বোচ্চ ১,৫০০ টাকা।
২. নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠান:
- ঢাকা মহানগর: বাংলা মাধ্যম সর্বোচ্চ ৭,৫০০ টাকা; ইংরেজি মাধ্যম ৮,৫০০ টাকা।
- অন্যান্য মহানগর: বাংলা মাধ্যম ৫,০০০ টাকা; ইংরেজি মাধ্যম ৬,০০০ টাকা।
- জেলা সদর: বাংলা মাধ্যম ৩,০০০ টাকা; ইংরেজি মাধ্যম ৪,০০০ টাকা।
- উপজেলা/মফস্বল: বাংলা মাধ্যম ২,৫০২০ টাকা; ইংরেজি মাধ্যম ৩,০০০ টাকা।
শিক্ষা মন্ত্রণালয় সতর্ক করেছে যে, বোর্ডের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান ছাড়পত্র (টিসি) দিতে পারবে না এবং অনুমোদনহীন শাখায় শিক্ষার্থী ভর্তি করা হলে পাঠদানের অনুমতি ও এমপিওভুক্তি বাতিল হতে পারে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
আরও পড়ুন:
