নটর ডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ; বাড়লো আবেদন ফি, জেনে নিন আসন সংখ্যা

নটর ডেম কলেজ
নটর ডেম কলেজ | ছবি: এখন টিভি
0

নটর ডেম কলেজ (Notre Dame College Dhaka) ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে (Class 11 Admission) নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতি সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

এ বছর ভর্তি পরীক্ষার ফি বাড়িয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এ ফি ছিল ৪০০ টাকা।

আরও পড়ুন:

ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা

নটর ডেম কলেজে বিজ্ঞান (বাংলা ও ইংরেজি মাধ্যম), মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগে নির্ধারিত জিপিএ (GPA) অর্জনকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন:

  • বিজ্ঞান বিভাগ (বাংলা মাধ্যম): আবেদনের ন্যূনতম জিপিএ ৫.০০ | আসন সংখ্যা: ১৮১০টি
  • বিজ্ঞান বিভাগ (ইংরেজি মাধ্যম): আবেদনের ন্যূনতম জিপিএ ৫.০০ | আসন সংখ্যা: ৩২০টি
  • ব্যবসায় শিক্ষা বিভাগ: আবেদনের ন্যূনতম জিপিএ ৪.০০ | আসন সংখ্যা: ৭৫০টি
  • মানবিক বিভাগ: আবেদনের ন্যূনতম জিপিএ ৩.০০ | আসন সংখ্যা: ৪১০টি

(বিশেষ দ্রষ্টব্য: বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত থাকা বাধ্যতামূলক। বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনে আবেদনের সুযোগ পাবে না এবং 'O' Level শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না।)

আরও পড়ুন:

আবেদন করার নিয়ম ও হেল্পলাইন

আগ্রহী প্রার্থীরা নটর ডেম কলেজের অফিশিয়াল ওয়েবসাইট ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করবেন। ফি বাবদ ৫০০ টাকা বিকাশে পরিশোধ করে প্রবেশপত্রের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

হেল্পলাইন নম্বর (সকাল ৮টা থেকে বিকাল ৪টা): ০১৯৩৩৩২২৫৩০, ০১৯৩৩৩২২৫৩১, ০১৯৩৩৩২২৫৩২

ভর্তি পরীক্ষা, মানবণ্টন ও বাছাই প্রক্রিয়া

এসএসসি সিলেবাস ২০২৬ অনুযায়ী লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময় প্রবেশপত্রে উল্লেখ থাকবে।

  • বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।
  • মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান।
  • ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।

এসএসসি জিপিএ ও লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান (বাংলা-১৯০০, ইংরেজি-৪০০), মানবিক (৬০০) এবং ব্যবসায় শিক্ষা (৮৫০) থেকে মোট নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার (Viva Exam) জন্য ডাকা হবে। পরবর্তীতে জিপিএ, লিখিত ও ভাইভার সমন্বিত মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করা হবে।

আরও পড়ুন:

নটর ডেম কলেজ একাদশ শ্রেণি ভর্তি ২০২৬–২০২৭

একনজরে আসন সংখ্যা, ন্যূনতম জিপিএ যোগ্যতা, ফি ও আবেদনের নিয়মাবলী

বিষয় / তথ্য (Category) ভর্তি নির্দেশিকা ও তথ্যাবলী (Details)

অনলাইন আবেদনের সময়সীমা

১ সেপ্টেম্বর (রাত ১২:০১) থেকে ১০ সেপ্টেম্বর (দুপুর ১২:০০) পর্যন্ত

ভর্তি পরীক্ষার ফি

৫০০ টাকা (বিকাশের মাধ্যমে পরিশোধযোগ্য)

মোট আসন সংখ্যা

৩,২৯০টি (বিজ্ঞান-বাংলা: ১৮১০, বিজ্ঞান-ইংরেজি: ৩২০, ব্যাবসায় শিক্ষা: ৭৫০, মানবিক: ৪১০)

ন্যূনতম জিপিএ (GPA)

বিজ্ঞান বিভাগ: জিপিএ ৫.০০ | ব্যবসায় শিক্ষা: ৪.০০ | মানবিক বিভাগ: ৩.০০

বিশেষ শর্ত ও নিষেধাজ্ঞা

'O' Level পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে না; বিজ্ঞানে উচ্চতর গণিত থাকা বাধ্যতামূলক

বাছাই ও মেধা তালিকা প্রক্রিয়া

এসএসসি জিপিএ ও লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষা, অত:পর চূড়ান্ত মনোনয়ন

অফিশিয়াল ওয়েবসাইট ও হেল্পলাইন

ndc.edu.bd | হেল্পলাইন: 01933322530, 01933322531, 01933322532

আরও পড়ুন:

নটর ডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ (Notre Dame College Admission Circular 2026), নটর ডেম কলেজ এইচএসসি ভর্তি আবেদন (NDC HSC Admission Application 2026), নটর ডেম কলেজ ভর্তি ফি (Notre Dame College Admission Fee), নটর ডেম কলেজ আসন সংখ্যা (Notre Dame College Seat Capacity Class 11), NDC Admission Circular 2026 (নটর ডেম কলেজ এডমিশন সার্কুলার), ndc edu bd admission (এনডিসি এডুকেশন বিডি এডমিশন), Notre Dame College Class 11 Admission Rules (নটর ডেম কলেজ একাদশ শ্রেণি ভর্তির নিয়ম), NDC Admission Test Syllabus 2026 (নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস), NDC Class 11 GPA Requirements (নটর ডেম কলেজ একাদশ শ্রেণিতে জিপিএ যোগ্যতা), Notre Dame College Admission Website (নটর ডেম কলেজ অফিশিয়াল ওয়েবসাইট), NDC Admission Result 2026 (নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষার রেজাল্ট), Notre Dame College Admission Helpline (নটর ডেম কলেজ ভর্তি হেল্পলাইন নম্বর), Notre Dame College Seat Number (নটর ডেম কলেজ মোট আসন)

এসআর