এসএসসির ফল: সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ পেয়েছে ৭৯৩ শিক্ষার্থী

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে | ছবি: সংগৃহীত
0

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৯৯ দশমিক ৫৯ শতাংশ পাশসহ ৭৯৩ জন জিপিএ-৫ পেয়ে নজরকাড়া সাফল্য অর্জন করেছে ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিষ্ঠানটির বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পাশাপাশি ইংলিশ ভার্সনেও ভালো ফলাফল হয়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৭৫৪, ব্যবসায় শিক্ষায় ২৭ এবং মানবিক বিভাগে ১২ জন রয়েছে। ইংলিশ ভার্সনের ৯৮ শিক্ষার্থীর মধ্যে ৭৮ জন জিপিএ-৫ পেয়েছে।

ফল প্রকাশের পর প্রতিষ্ঠান প্রাঙ্গণে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করা হয়। গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‌‘কঠোর শৃঙ্খলা, নিয়মিত বিশেষ ক্লাস ও শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফলে এ সাফল্য এসেছে।’

এর আগে, ২০২৫ সালের এসএসসিতে প্রতিষ্ঠানটির পাশের হার ছিল ৯৪ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৩৫ জন।

এসএস