২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা
পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা | ছবি: এখন টিভি
3

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। ফল প্রকাশের নতুন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আজ (শনিবার, ১৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষা সংক্রান্ত জটিলতায় ২০ জুলাই ফল প্রকাশ হচ্ছে না এসএসসির।’

আরও পড়ুন:

তিনি জানান, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছিল। তবে সাম্প্রতিক প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। ফলে ফল প্রকাশে কয়েকদিন বিলম্ব হচ্ছে।

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬: ফল প্রকাশের সর্বশেষ আপডেট

একনজরে: পূর্ব ঘোষিত তারিখ পরিবর্তন, নতুন সম্ভাব্য সময়সূচি এবং পরীক্ষার্থীদের চূড়ান্ত পরিসংখ্যান

বিষয় (Topic) তথ্য ও বিবরণ (Details) বর্তমান স্থিতি (Status)

পূর্ব ঘোষিত তারিখ
(Previous Target Date)

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সময়সীমা ছিল ২০ জুলাই, ২০২৬।

স্থগিত
(নির্ধারিত দিনে হচ্ছে না)

নতুন সম্ভাব্য তারিখ
(New Expected Date)

চলতি জুলাই (২০২৬) মাসের শেষ সপ্তাহের মধ্যে।

প্রক্রিয়াধীন
(কাজ গুছিয়ে আনা হচ্ছে)

বিলম্বের কারণ
(Reason for Delay)

বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে সংশ্লিষ্টদের ব্যস্ত থাকার কারণে ফল প্রস্তুতের চূড়ান্ত কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি।

মোট নিবন্ধিত পরীক্ষার্থী
(Total Candidates)

১৮,৫৭,৩৪৪ জন (১১টি শিক্ষা বোর্ডের অধীনে)

ছাত্র: ৯,৩০,৩০৫ জন
ছাত্রী: ৯,২৭,০৩৯ জন

বহিষ্কৃত পরীক্ষার্থী
(Expelled Students)

পরীক্ষা চলাকালীন নকল বা অসদুপায় অবলম্বনের দায়ে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বোর্ড বিবৃতি: ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, ফল প্রকাশে আর মাত্র কয়েক দিন সময় লাগবে, তবে খুব বেশি দেরি হবে না।

এফএস