ডিজিটাল লেনদেনে শৃঙ্খলা আনতে আজ (বুধবার, ১ জুলাই) নতুন এই নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট।
নির্দেশনায় বলা হয়, এনপিএসবি নেটওয়ার্কের আওতায় বাংলা কিউআর ব্যবহার করে যেকোনো পেমেন্ট বা কেনাকাটার ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট হবে সর্বনিম্ন এক শতাংশ। এর মধ্যে ভ্যাটও অন্তর্ভুক্ত থাকবে।
আরও পড়ুন:
নির্দেশনায় আরও জানানো হয়, ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ছাড়াও এমএফএস এবং পিএসপি ওয়ালেট ব্যবহার করে যারা কিউআর পেমেন্ট গ্রহণ করবেন, তাদের সবার জন্যই এই চার্জ কার্যকর হবে।
তবে ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে ব্যাংক বা সেবাদাতা প্রতিষ্ঠানগুলো চাইলে নিজস্ব উদ্যোগে প্রমোশনাল ক্যাম্পেইন বা অফার দিতে পারবে।




