ঢাকায় ফুয়েল পাশের আওতায় এলো আরও যে ১১ পাম্প

ফুয়েল পাশ
ফুয়েল পাশ | ছবি: এখন টিভি
2

জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক এবং সুশৃঙ্খল করতে অ্যাপের পাইলটিং কার্যক্রম বড় পরিসরে সম্প্রসারণ করেছে সরকার। আজ (শনিবার, ১৮ এপ্রিল) থেকে ঢাকার আরও ১১টি সুনির্দিষ্ট ফিলিং স্টেশন থেকে কিউআর কোডভিত্তিক (QR Code Based) মোবাইল অ্যাপ ‘ফুয়েল পাশ বিডি’ (Fuel Pass App) অ্যাপ ব্যবহার করে মাধ্যমে জ্বালানি সংগ্রহ করতে পারবেন মালিক ও চালকরা।

একনজরে ফুয়েল পাশ বিডি আপডেট (Fuel Pass BD Update at a Glance)

বিবরণ (Description) তথ্য (Information)
সেবা প্রদানকারী বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (BPC)
মোট জেলা ৭টি গুরুত্বপূর্ণ জেলা ও মেট্রো এলাকা
ঢাকার মোট পাম্প ১৮টি ফিলিং স্টেশন
প্রাথমিক যানবাহন মোটরসাইকেল (Motorcycle)

আরও পড়ুন:

ঢাকার নতুন ১১টি ফিলিং স্টেশনসহ মোট ১৮টি (Total 18 Stations in Dhaka)

রাজধানীর পাইলটিং কার্যক্রমকে আরও বেগবান করতে নতুন করে ১১টি পাম্প যুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি স্টেশন হলো:

  • শাপলা চত্বরের করিম অ্যান্ড সন্স ও মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ।
  • তেজগাঁওয়ের সততা অ্যান্ড কোম্পানি ও কামাল ট্রেডিং এজেন্সি।
  • মিরপুরের দিগন্ত ফিলিং স্টেশন ও কালশী রোডের সুমাত্রা ফিলিং স্টেশন।
  • গাবতলীর এস.পি ফিলিং স্টেশন ও উত্তরার সেবা গ্রিন ফিলিং স্টেশন।

পূর্বে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশনসহ আরও কয়েকটি পাম্পে এটি চালু ছিল। বর্তমানে ঢাকায় মোট ১৮টি পাম্পে এই সেবা সচল রয়েছে।

কিউআর কোড ভিত্তিক জ্বালানি সেবা (QR Code-based Fuel Service)

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (BPC) কর্তৃক চালুকৃত এই কিউআর কোডভিত্তিক অ্যাপের মাধ্যমে জ্বালানি তেলের সঠিক বণ্টন নিশ্চিত করা সম্ভব হবে। সফল পাইলটিং শেষে মোটরসাইকেল ছাড়াও পর্যায়ক্রমে বাস, ট্রাকসহ দেশের সকল যানবাহনের জন্য এই সিস্টেম উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন:

দেশব্যাপী যেসব জেলায় কার্যক্রম শুরু (Districts Covered by Fuel Pass)

মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু জেলার মোটরসাইকেল মালিক ও চালকরা এই অ্যাপের মাধ্যমে জ্বালানি সংগ্রহ করতে পারবেন। জেলাগুলো হলো:

  • ঢাকা ও ঢাকা মেট্রো (Dhaka & Dhaka Metro)
  • চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রো (Chattogram & Chattogram Metro)
  • রাজশাহী ও রাজশাহী মেট্রো (Rajshahi & Rajshahi Metro)
  • খুলনা ও খুলনা মেট্রো (Khulna & Khulna Metro)
  • বরিশাল ও বরিশাল মেট্রো (Barishal & Barishal Metro)
  • চাঁদপুর ও ময়মনসিংহ (Chandpur & Mymensingh)

ঢাকার ফুয়েল পাশ (Fuel Pass) যুক্ত ১৮টি ফিলিং স্টেশনের তালিকা

ক্রমিক এলাকা (Location) ফিলিং স্টেশনের নাম (Name of Filling Station)
তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশন (Trust Filling Station)
আসাদগেট সোনার বাংলা ফিলিং স্টেশন
আসাদগেট তালুকদার ফিলিং স্টেশন
মহাখালী গুলশান সার্ভিস স্টেশন (Gulshan Service Station)
শাহবাগ মেঘনা মডেল পাম্প
নিকুঞ্জ নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার
কল্যাণপুর খালেক সার্ভিস স্টেশন (Khalek Service Station)
শাপলা চত্বর করিম অ্যান্ড সন্স
মহাখালী ইউরেকা এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন
১০ এয়ারপোর্ট মাসুদ হাসান ফিলিং স্টেশন
১১ তেজগাঁও (শিল্প এলাকা) সততা অ্যান্ড কোম্পানি
১২ তেজগাঁও কামাল ট্রেডিং এজেন্সি
১৩ ঢাকা সিটি সিটি ফিলিং স্টেশন
১৪ মিরপুর ইব্রাহিমপুর দিগন্ত ফিলিং স্টেশন
১৫ গাবতলী এস.পি ফিলিং স্টেশন লিমিটেড
১৬ উত্তরা সেবা গ্রিন ফিলিং স্টেশন
১৭ মিরপুর-২ স্যাম অ্যাসোসিয়েটস
১৮ মিরপুর (কালশী রোড) সুমাত্রা ফিলিং স্টেশন

আরও পড়ুন:

এসআর