আজ (শনিবার, ২৫ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের যায়গায় গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী আগামীতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরি তৈরির আহ্বান জানান।
জ্বালানীর দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সুযোগ নেই বলে জানান মন্ত্রী। এক্ষেত্রে সবার নজরদারি বাড়ানোর কথাও বলেন তিনি।
আরও পড়ুন:
পরে আরেক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বিটিএমসির শিল্পপ্লটগুলোর মধ্যে দুইটি প্লট নিয়ে শিল্প স্থাপন করা হয়েছে। আরও দুইটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছেন। আর বাদবাকি যে প্লটগুলি আছে সেগুলোতে কিছু স্থানীয় দখল সমস্যা আছে। এই সমস্যাগুলি আগামী দিনে তড়িৎ সমাধান করে প্রত্যেকটি শিল্পপ্লটে আমরা বিনিয়োগের ব্যবস্থা করা হবে।’
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) বিটিএমসি কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাব রক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজউদ্দিন, বর্ণালী কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির।
এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা টেক্সটাইল শিল্পপল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা পরিদর্শন করেন। পরে বাকি প্লটগুলোও তারা পরিদর্শন করেন।





