Recent event

তিনদিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক
হিলি স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে তিনদিন বন্ধের পর হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার দুইদিন এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে শুক্রবার বন্ধের পর আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এখন থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি।

এএইচ