পে-স্কেল বাড়ানোর অজুহাতে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের

এফবিসিসিআইয়ের বৈঠক
এফবিসিসিআইয়ের বৈঠক | ছবি: সংগৃহীত
0

পে-স্কেল বাড়ানোর অজুহাতে নিত্যপণ্যের দাম যাতে করে না বাড়ানো হয় সেজন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) সকালে প্রধান কার্যালয়ে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় এ আহবান জানান সংগঠনটির প্রশাসক ফজলুল হক।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘পে-স্কেল অনুমোদনের পর নিত্যপন্যের দাম নিয়ে সাধারণ মানুষ আতংকিত হয়ে পড়েছে। এসময়, পে-স্কেলের সঙ্গে যে নিত্যপণ্যের দাম বাড়ানোর কোনো সংযোগ নেই, সে বিষয়টি সাধারণ মানুষকে অশ্বত্ব করতে দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিতে হবে।’

এদিকে সঠিক মান, ওজন আর সঠিক দামে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর আহবান জানায় ক্যাব।

এফএস