
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত-২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগর ফেরিঘাট এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছে। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১৫
ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ-চাঁদপুরে কোস্ট গার্ডের পৃথক অভিযানে সোয়া কোটি টাকার জাটকা জব্দ
মুন্সিগঞ্জ ও চাঁদপুরে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে। আজ (বুধবার, ৭ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

হাদি হত্যাকাণ্ডে বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এ ঘটনায় বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সাত যানবাহনের সংঘর্ষ; আহত ২০
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় সাতটি যানবাহনের সংঘর্ষে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে একজন কাভার্ড ভ্যান চালক ও এক বাসচালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৬১ লাখ টাকার জাটকা জব্দ
মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় ৬১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে। আজ (রোববার, ২৮ ডিসেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-কাভার ভ্যানের সংঘর্ষ, কয়েকজন আহত
তীব্র ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে হাঁসাড়া হাইওয়ে পুলিশ। তবে আহতদের অবস্থা গুরুতর নয়।

মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের অভিযান; ৪৩ লাখ টাকার ৬ হাজার কেজি জাটকা জব্দ
মুন্সীগঞ্জের ভবেরচর এলাকায় এক অভিযানে প্রায় ৪৩ লাখ টাকা মূল্যের ৬ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। আজ (বুধবার, ১৭ ডিসেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

মুন্সীগঞ্জে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযান; ৩২ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ
মুন্সীগঞ্জে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আলু নিয়ে বিপাকে চাষি; রপ্তানি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের
আলু যেন বিক্রি হচ্ছে পানির দামে। চাহিদার তুলনায় উদ্বৃত্ত আলু নিয়ে বিপাকে চাষিরা। হিমাগার থেকে আলু খালাসের শেষ সময়ে এসেও পড়ে আছে হাজার হাজার বস্তা আলু। এমন বাস্তবতায় কৃষি অধিদপ্তরের শঙ্কা, আগামী মৌসুমে আলু চাষে বিমুখ হতে পারেন কৃষক। আর কৃষি অর্থনীতিবিদরা বলছেন, আলুর বহুমাত্রিক ব্যবহার বাড়ানোর পাশাপাশি বাড়াতে হবে রপ্তানিও।