জেলা: ঝিনাইদহ
ঝিনাইদহে বজ্রপাতে যুবকের মৃত্যু

ঝিনাইদহে বজ্রপাতে যুবকের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. আলম হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৪টার দিকে উপজেলার কুরিপোল-চারাপোল পাড়ার মাঠে এ দুর্ঘটনা ঘটে।

কপোতাক্ষের তীরে ময়লার ভাগাড়; নেই স্থায়ী ব্যবস্থা, ঝুঁকিতে জনস্বাস্থ্য

কপোতাক্ষের তীরে ময়লার ভাগাড়; নেই স্থায়ী ব্যবস্থা, ঝুঁকিতে জনস্বাস্থ্য

ঝিনাইদহের মহেশপুরে বাইপাস সড়কের পাশে এবং কপোতাক্ষ নদের তীরে গড়ে উঠেছে পৌরসভার বিশাল ময়লার ভাগাড়। নিয়মিত বর্জ্য ফেলার কারণে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ, আর মারাত্মক ঝুঁকিতে পড়েছে পরিবেশ ও জনস্বাস্থ্য। বিকল্প ও স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এখানে বর্জ্য ফেলা হচ্ছে বলে জানিয়েছে পৌর প্রশাসন।

মহেশপুরে অবৈধভাবে ভারত যাওয়ার পথে আটক ৪

মহেশপুরে অবৈধভাবে ভারত যাওয়ার পথে আটক ৪

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে পরিচালিত অন্যান্য অভিযানে বিভিন্ন ধরণের ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে।

জামায়াতের কারণে আ.লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খাঁন

জামায়াতের কারণে আ.লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খাঁন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগ করে মিছিল করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলো। এবারও আওয়ামী লীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে।’

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) সকালে শহরের বাইপাস এলাকার আইয়ুব মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোনায়েম মন্ডল নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (বুধবার, ৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভায়না ইউনিয়নের কালীশংকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

​ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

ঝিনাইদহে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত​

ঝিনাইদহে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত​

​ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নুর ইসলাম (৬৫) নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।​

ঝিনাইদহে জামাইয়ের লাঠির আঘাতে প্রাণ হারালেন মামাশ্বশুর

ঝিনাইদহে জামাইয়ের লাঠির আঘাতে প্রাণ হারালেন মামাশ্বশুর

ঝিনাইদহের মহেশপুরে শিশুদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাগ্নিজামাইয়ের লাঠির আঘাতে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মশারির ভেতরে সাপের কামড়ে প্রাণ গেলো যুবকের

মশারির ভেতরে সাপের কামড়ে প্রাণ গেলো যুবকের

ঝিনাইদহ সদর উপজেলার ৬ নম্বর গান্না ইউনিয়নের কুটি দুর্গাপুর গ্রামে সাপের কামড়ে মিকাইল (১৮) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) ভোরে কুটি দুর্গাপুর গ্রামের নিজ ঘরে সাপের কামড়ের এ ঘটনা ঘটে।