ঈদে আসছে জোভান-তটিনী জুটির ‌‘তোমার আমার প্রেম’

‘তোমার আমার প্রেম’ নাটকের বিভিন্ন চরিত্র এক ফ্রেমে
‘তোমার আমার প্রেম’ নাটকের বিভিন্ন চরিত্র এক ফ্রেমে | ছবি: এখন টিভি
0

সম্ভ্রান্ত খন্দকার বাড়ি, যে বাড়িতে এখন আর জৌলুস নেই; বাড়ির দেয়ালে জমেছে শ্যাওলা। বাড়িটির একমাত্র প্রাণ হিসেবে এখনও পুরনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন বৃদ্ধা নূরজাহান বেগম— এমনই এক নিঃসঙ্গ নারীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘তোমার আমার প্রেম’।

অর্ক মোস্তফার চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন। এ নাটকে অভিনয়ে দেখা যাবে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনীকে।

আরও পড়ুন:

নির্মাতা জানান, গল্পটির কেন্দ্রে নূরজাহান বেগম থাকলেও এতে ক্রমশ যুক্ত হতে থাকে তার বংশধররা। নূরজাহান চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরও আছেন ফারিণ খান ও সুদীপসহ আরও অনেকে।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদের বিশেষ চমক হিসেবে থাকছে ‌‘তোমার আমার প্রেম’। এটি মুক্তি পাচ্ছে সিএমভি’র ঈদ আয়োজনে।

এসএইচ