Recent event

ফারহান-সাদিয়াকে নিয়ে আসছে তৌফিকুলের ‘তুই আমারই’

0

ঈদ আয়োজনে সরব ইউটিউব চ্যানেল। নির্মাতা থেকে শুরু করে অভিনয় শিল্পীদেরও ফুরসতের অবকাশ নেই।

টানা ১০ বছর প্রবাস জীবন কাটিয়ে গ্রামে ফেরে হাসান। টের পায়, তার মনের মানুষ লিলি আর তার সঙ্গে নেই। বদলে গেছে অনেককিছু। হাসান খুঁজতে থাকে, এ দূরত্বের কারণ।

|undefined

প্রবাস জীবন থেকে ফিরে অসহায় এক প্রেমিকের গল্প উঠে আসবে ‘তুই আমারই’ নামের বিশেষ এ নাটকে। সাদাত রাসেলের গল্প, চিত্রনাট্য ও সংলাপে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।

এতে হাসান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং লিলি চরিত্রে সাদিয়া আয়মান।

|undefined

নাটকটি গল্প প্রসঙ্গে নির্মাতা তৌফিকুল ইসলাম বলেন, ‘এটি একটি একান্নবর্তী পারিবারের গল্প। যেখানে প্রেম আছে, বিরহ আছে, আনন্দ আছে আবার সম্পদের জটিলতাও আছে। তারই ভেতর একটু আলাদা হয়ে ধরা দিয়েছে বিদেশ ফেরত এক প্রেমিক আর দেশে অপেক্ষা করা প্রেমিকার গল্প।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ‘সিএমভি’র ঈদ আয়োজনে ‘তুই আমারই’ নাটকটি প্রকাশ পাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।