Recent event

চলে গেলেন চিত্রনায়িকা অঞ্জনা

0

না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমান। আজ (শুক্রবার, ৩ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিনেত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, অঞ্জনা রহমানের মরদেহ শনিবার বাদ জোহর এফডিসিতে নেয়া হবে। সেখানে শ্রদ্ধা ও জানাজা শেষে বনানী কবরাস্থানে দাফন করার ইচ্ছা পরিবারের। তবে সেখানে না হলে পরিবারের দ্বিতীয় পছন্দ জুরাইন গোরস্তান।

টানা ১০ দিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান। কিন্তু আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় গত বুধবার (১ জানুয়ারি) রাতে তাকে বঙ্গবন্ধু বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

|undefined

অঞ্জনা অভিনীত পরিণীতা সিনেমার পোস্টার

অঞ্জনা হাসপাতালে ভর্তির আগে টানা ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন বলে জানা যায়। পরে তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশিয় চিত্রনায়িকাও তিনি।

এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। দু'বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।


এসএস