সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাসায় গুলি; ‘ভইরা দে’ গ্রুপের ২ সদস্য গ্রেপ্তার

এসআরবির সংবাদ সম্মেলন
এসআরবির সংবাদ সম্মেলন | ছবি: সংগৃহীত
0

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় হামলার মূলহোতা ‘ভইরা দে’ গ্রুপের আতিকসহ দু’জনকে একটি বিদেশি পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৪ (এসআরবি)।

আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি জানান, গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, ৭৫০ পিস ইয়াবা ও নগদ প্রায় তিন লাখ টাকা উদ্ধার করা হয়।

একইসময় গ্রেপ্তার হওয়া আরেক আসামি রবিনের মাকেও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, একই দিনে সন্ধ্যায় মানিকগঞ্জ থেকে চাঞ্চল্যকর জহির হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে এসআরবি।

পরদিন বুধবার পল্লবী থেকে আরও এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তারের কথা জানান লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

এসএস