হাতিরঝিল লেক থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার

উদ্ধারকৃত শটগান
উদ্ধারকৃত শটগান | ছবি: সংগৃহীত
0

হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার হাতিরঝিল ডাব্লিউ ব্রীজ ও রামপুরা ব্রীজের মাঝে সুইস গেইটের সামনে হাতিরঝিল লেক থেকে একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।

গতকাল (সোমবার, ১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৯টায় এ শটগান উদ্ধার করা হয়। পরে পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতিরঝিল এলাকায় ডুবুরি হিসেবে কাজ করা সেলিম গাজী দুপুর আনুমানিক ২টায় এক ব্যক্তির হারানো মোবাইল খুঁজতে গিয়ে উক্ত শটগান তার হাতে লাগে। ডুবুরি সেলিম গাজী বিষয়টা জাহিদ হাসানকে জানালে, জাহিদ হাসান হাতিরঝিল থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবগত করেন।

পরবর্তীতে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ডুবুরি সেলিম গাজীর সহায়তায় শটগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকৃত অস্ত্র থানা হেফাজতে রয়েছে।

এসএইচ