রাজধানীর হাজারীবাগে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

গ্রেপ্তারের প্রতীকী
গ্রেপ্তারের প্রতীকী | ছবি: এখন টিভি
0

বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজধানীর হাজারীবাগ থানা পুলিশ। গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ (শুক্রবার, ২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. ইকবাল হোসেন মোল্লা ইমন (২৪), মো. হুমায়ুন কবির (৩৪), মো. নিজাম উদ্দিন (৪২), মনজুর হাসান অপু (২৯), মাহমুদুল হাসান চঞ্চল (৩৩), মো. আবু আমজাদ শাকিল (২৫), মো. কামাল (৩০), মো. মিন্টু মিয়া (৩৯), রাসু (৩০), মো. শাকিল (৩০) ও মো. হায়দার রহমান (৪০)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এএইচ