ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

উদ্ধার ভারতীয় চোরাই পণ্য
উদ্ধার ভারতীয় চোরাই পণ্য | ছবি : সংগৃহীত
0

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। তবে অভিযানগুলোতে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী, মাদলা ও খাদলা সীমান্ত ফাঁড়ি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও শশীদল সীমান্ত ফাঁড়ির পৃথক টহলদল এ এলাকাগুলোয় অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন:

এ সব অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংক, স্টেরিল নোরাড্রেন্যালিন কনসেন্ট্র্যাট আইপি ওষুধ, গরু, চকলেট, বাঁজি, পাউডার, ভ্যাসমল, মদ, বিয়ার, ইয়াবা ট্যাবলেট ও ইজিবাইক উদ্ধার করে। এ সব চোরাই পণ্যের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা।

এফএস